জীবন পথের অলি গলি পেরিয়ে
যখন দেখা তোমার সাথে
তখন থেকেই হারাই আমি
হারাই আমি তোমার মাঝে
একক দশক হাজার খানেক
ঘণ্টা পেরোয় টিক টক টিক
তখন থেকেই তুই কি আমার?
আমি তোমার এটাই সঠিক
রাত্রি বিলীন তোর ভাবনায়
স্বপ্ন জুড়েও একাই তুমি
তোর চোখেতে চোখটা রেখেই
মরব আমি এটাই জানি
খুব যে চাওয়ার ছোট্ট ঘর এক
তোকে নিয়েই সাঁজাই তাকে
রাতের বেলায় ঘুম পারাবো
ভাঙবে যে তা আমার ডাকেই
উপচে পড়া ভালোবাসায়
দেবশিশুরা খেলছে সেথায়
রাঁধন বাড়ন ব্যাস্ত আমি
সুখ যে ভীষণ তোকে নিয়েই
এই জীবনের পর জীবনেও
আসে যদি লক্ষ জীবন
রাখিস জেনে, চাইছি তোকেই
তুই যে আমার ভীষণ আপন